অর্ধেক পাকিস্তানি দাবী করেও বাঁচতে পারলো না – টয়লেট থেকে হাতকড়া পড়লো আফ্রীদি!

📰 মালের কণ্ঠ বিশেষ প্রতিবেদন: 

পাকিস্তানি নাটকও কাজে লাগল না আফ্রীদির!


আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রীদি অবশেষে পুলিশের হাতে ধরা খেলো, সেটাও আবার বরিশাল লঞ্চের টয়লেট থেকে।
রবিবার (৪ আগস্ট) দুপুরে সিআইডির একটি বিশেষ টিম নাটকীয় অভিযান চালিয়ে তাকে বাথরুমের ভেতর থেকে ফ্লাশ-আলিঙ্গনরত অবস্থায় বের করে।

গ্রেপ্তারের সময় আফ্রীদি চিৎকার করে বলতে থাকে—
👉 “ভাই আমি শহীদ আফ্রিদির রক্ত, আমি অর্ধেক পাকিস্তানি, আমায় ছাড়েন!”
কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে জবাব দেয়—
👉 “তুই অর্ধেক না, পুরাই ফেক। এইখানে পাকিস্তানি ডিসকাউন্ট চলে না।”

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান মালের কণ্ঠকে জানান—
“সে বারবার পাকিস্তানের নাম নিতেছিল, কিন্তু আমরা স্পষ্ট বলেছি— বরিশালের বাথরুম থেকে পাকিস্তানে ফ্লাইট চলে না।”

এদিকে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) এক ফেসবুক পোস্টে দাবি করেছে—
“আফ্রীদি শুধু সরকারের সময়ের টাকাই খায় নাই, ১৫ আগস্টের ক্যাম্পেইনের সময়ও বিরিয়ানির ফান্ডে নগদ টাকার যোগান দিছে।”

লঞ্চের যাত্রীরা পুরো ঘটনাকে লাইভ নাটক ভেবে হেসে বলেন—
👉 “এই যে তৌহিদ ভাই, এবার ভিডিও বানাইস: বাথরুম থেকে জেলখানা – দ্যা রিয়েল কনটেন্ট!”


মন্তব্যসমূহ