📰 মালের কণ্ঠ সংবাদ
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে প্রকাশ্যে সমর্থন জানালেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি বলেছেন—
“ফজলুর রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। যারা মুক্তিযুদ্ধকে হেয় করে, তাদের প্রতি জীবিত মুক্তিযোদ্ধারা রাগান্বিত হবেন—এটাই স্বাভাবিক। যদি কেউ এখানে ভিন্নভাবে চিন্তা করেন, তবে তার মধ্যে রক্ত-মাংস বা দেশপ্রেম কোনোটা নেই।”
তারেক রহমান অভিযোগ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সাথে ২০২৪ সালের আন্দোলনকে কেউ কেউ গুলিয়ে ফেলতে চাইছে। তিনি এটিকে “চরম অবাস্তব ও ভুল চিন্তাভাবনা” বলে অভিহিত করেন। তারেকের ভাষায়, এই কারণেই ফজলুর রহমানের মতো জীবিত মুক্তিযোদ্ধারা রাগান্বিত হন এবং ক্ষোভ প্রকাশ করেন।
তিনি আরও বলেন—
“কেউ কেউ স্লোগানে বলে ‘গোলাম আজমের বাংলা’। ব্যাটা গোলাম আজম কোনোদিন বলেছে—‘আমার বাংলা’? একদিকে ক্ষমা চাইবে, আরেকদিকে বলবে ‘গোলাম আজমের বাংলাদেশ’। এটা তো নির্লজ্জ ধৃষ্টতা! তারা সেই দেশ চালাতে চায়, যেটাকে তারা কোনোদিন মেনে নেয়নি।”
তারেক রহমান বিএনপিকে উদ্দেশ্য করে আরও মন্তব্য করেন—
“আজকাল কেউ কেউ বলে—‘৭১-এর আর দরকার নেই, ২৪-ই যথেষ্ট’। আরে বাপরে বাপ! কী সব আজাইরা বকছে!”
সবশেষে তিনি ‘রাজাকার’ প্রসঙ্গে বলেন—
“রাজাকার শব্দটা বললেই একটা নির্দিষ্ট গোষ্ঠী কেন এত চটে যায়? আওয়ামী লীগ না বিএনপি না, বরং একটা গোষ্ঠীই ক্ষেপে ওঠে। তারা আবার বলবে—আওয়ামী লীগে রাজাকার বেশি, বিএনপিতে রাজাকার বেশি। তাই যদি হয়, তাহলে ‘রাজাকার’ বললেই এতো গায়ে কেন লাগে?”

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন