ফজু পাগলা’ নামেই পাগল হয়ে গেলেন ফজলুর রহমান – জামায়াতের উকুনের জ্বালায় মাথায় চুলকানি, চুলে জট বেঁধে গেছে


📰 মালের কন্ঠ সংবাদ

‘ফজু পাগলা’ নামেই পাগল হয়ে গেলেন ফজলুর রহমান – জামায়াতের জ্বালায় মাথায় চুলকানি বেড়েছে!

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান আবারও আলোচনায়। সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের উদ্দেশে চিৎকার করে তিনি জানান—
“আমাকে জামায়াতে ইসলামী ‘ফজু পাগলা’ নাম দিয়েছে। এখন এই নামেই আমি পাগল হয়ে যাচ্ছি। মাথায় এমন চুলকানি ধরেছে যে, চুলে জট বেঁধে গেছে!”

তিনি আরও অভিযোগ করেন—
“ফ্রান্স থেকে দু’জন ইউটিউবার আমার গলা কাটার টেন্ডার দিয়েছে। আমার বাসার সামনে মব দাঁড় করানো হচ্ছে। আমি মুক্তিযোদ্ধা, আমার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে।”

➡️ এদিকে আদালতপাড়ার পাশে থাকা নাপিত সমিতির এক সদস্য বলেন,
“ভাই, গলা কাটার ভয় বাদ দেন, আগে মাথার জট কাটান। না হলে নাম আর চুল দুইটাই নিয়ে ট্রল চলতেই থাকবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফজলুর রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ‘ফজু পাগলা’ নামকরণ; আর এই নামই তাকে জনগণের চোখে এক নতুন রাজনৈতিক কমেডি চরিত্রে পরিণত করেছে।



মন্তব্যসমূহ