“এই কষ্ট কোনোদিন ভুলব না” — হামিমের ধাক্কায় ঢাবি শিক্ষক লাফিয়ে উঠলেন!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে হঠাৎই এক নতুন নাটক। সহকারী প্রক্টর ও শিক্ষক শেহরীন আমিন মোনামি হঠাৎ ছাত্রদল নেতা শেখ তানভির বারী হামিমের ধাক্কায় এমনভাবে টলমল করে উঠলেন যে পরে ফেসবুকে গিয়ে লিখলেন:

👉 “এই কষ্ট কোনোদিন ভুলব না, মনে হচ্ছে বাঁশের গুটা খেলাম!”


ঘটনার শুরু একেবারেই সিনেমাটিক। মোনামি যখন উত্তেজনায় পদত্যাগের হুমকি দিচ্ছিলেন, তখন হামিম নির্লজ্জ ভঙ্গিতে পাল্টা বলে বসেন:

👉 “আপনি পদত্যাগ করলে আমার কী? আমি কি আপনাকে চাকরি দিয়েছি নাকি?”


এতটুকুতেই শেষ নয়। ছাত্রদলের আরও কিছু নেতা এসে ঝগড়াকে যেন WWE ম্যাচে পরিণত করে ফেললেন। ঘটনাস্থলে শিক্ষকের ইজ্জত বাঁচলো ঠিকই, কিন্তু লাঞ্চ খাওয়া হয়নি বলে তিনি পরে আক্ষেপ ঝেড়ে লিখলেন:

👉 “আমি এত অনুষ্ঠান একা একা করলাম— ২১ ফেব্রুয়ারি, বৈশাখ, ১৪ জুলাই কনসার্ট—সব সফল করেছি। অথচ হামিমের এক ধাক্কায় সব সম্মান মাটিতে!”


শিক্ষক আরও ক্ষোভ ঝাড়েন:

👉 “আমি কি কখনো কারো রাজনৈতিক পরিচয় জানতে চেয়েছি? না, আমি শুধু জানতে চেয়েছি—কে ফ্রি আছো গরমে মঞ্চে দাঁড়াতে!”


ঘটনার পর প্রক্টর অফিসে ফেরত আসতে হয় তাকে, তবে ফেসবুকে কান্নামাখা ইংরেজি মিশ্রিত স্ট্যাটাস দিতে ভোলেননি। সেখানে মোনামি দাবি করেন,

👉 “I am totally neutral, but today I felt the real dhakka of democracy!”


শেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন ডাক দেন—

👉 “Please don’t let স্বার্থান্বেষী মহল destroy your so-called fair election, কারণ আমার কোমরের ব্যথা এখনো ঠিক হয়নি!”

মন্তব্যসমূহ