মালের কন্ঠ শিরোনাম:
ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনের আগে সাইবার অ্যাটাকের শঙ্কা করেছিলেন। আর আজ সেই শঙ্কা সত্যি হলো—সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হওয়ার প্রস্ততি নেয়ার সময় দেখলেন, ফেসবুক আইডি ডিজেবল!
তিনি বলেন, “আইডি ফিরে পাওয়ার পর শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য পোস্ট দিয়েছিলাম। ঠিক ঘণ্টাখানেক পর আবারও আইডি ডিজেবল করে দেওয়া হলো। নির্বাচনের আগে আইডি ফিরে পাব কিনা জানি না।”
আবিদের অভিযোগ, “আইডি দিয়ে আমরা প্রচার চালাচ্ছিলাম। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি পক্ষ এই সাইবার অ্যাটাক চালিয়েছে।”
জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, “আগে দেশের পক্ষে কথা বললে গুম হতো, এখন সাইবার অ্যাটাক। যারা হ্যাক করছে, তাদের বিরুদ্ধে ভোটাররা ব্যালট অ্যাটাক দিবে।”
পোস্ট পড়ার পর মনে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়েই এবার ‘জামাত-শিবির সাইবার লিগ’ খেলা শুরু! আবিদ বললেন, “৫ আগস্টের পর সুস্থ রাজনীতি করতে গিয়ে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি, যারা শিক্ষার্থীদের মত প্রকাশকে ভয় পায়।”
সবশেষে প্রশ্নটা আগলে রইল:
ফেসবুক আইডি ফিরে আসবে নাকি জামাত-শিবির এবারও next-level hack খেলবে?

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন