অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ — নাকি এটি দেশ ছাড়ার ‘সেফ এক্সিট’ পরিকল্পনা?


বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে।
তবে রাজনৈতিক মহলে উঠেছে নতুন প্রশ্ন—
এটি কি সত্যিকারের আন্তর্জাতিক স্বীকৃতি, নাকি খুব নিখুঁতভাবে সাজানো ‘সেফ এক্সিট’ মডেল?

২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য “বাংলাদেশের জুলাই বিপ্লব” বিষয়ক আন্তর্জাতিক প্যানেল আলোচনায় তিনি বক্তা হিসেবে অংশ নেবেন বলে চিঠিতে উল্লেখ আছে।
চিঠিতে স্বাক্ষর করেছেন অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মুসা হিরাজ।

কিন্তু এখানেই রহস্য বাড়ছে…

◼ কেন হঠাৎ এনসিপি নেতার প্রতি অক্সফোর্ডের এমন আগ্রহ?

আমন্ত্রণপত্রে বলা হয়েছে,
২০২৪ সালের কোটা আন্দোলন ও ক্ষমতার রূপান্তরের সময় হাসনাতের “নেতৃত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা” আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় এসেছে।
শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে নীতি ও রাজনীতি নিয়ে মতবিনিময়ের কথাও বলা হয়েছে।

কিন্তু সমালোচকরা বলছেন—
যে দেশে হঠাৎ করেই ক্ষমতার পালাবদল ঘটে, সেখানে রাজনৈতিক ব্যক্তিদের বিদেশে ‘সেমিনার-সফর’ অনেক সময়ই অন্য কিছুর সংকেত বহন করে।

◼ পুরো সফরের দায়িত্ব নিল অক্সফোর্ড ইউনিয়ন—এত বাড়তি সৌজন্যের কারণ কী?

চিঠিতে জানানো হয়েছে,
অক্সফোর্ড ইউনিয়ন তাঁর সমগ্র সফর সমন্বয়, নিরাপত্তা, থাকা–খাওয়ার ব্যবস্থাপনা সবকিছুর দায়ভার নেবে।

ঠিক এখানেই প্রশ্ন উঠছে—
আসলেই কি এটি একটি বিদেশি সেমিনার, নাকি বাংলাদেশের রাজনীতিতে আরও বড় কোনো ঝড়ের ইঙ্গিত?
কারও কি তাকে দেশের বাইরে নেওয়ার বিশেষ প্রয়োজন তৈরি হয়েছে?

রাজনৈতিক মহল বলছে,
“যখন দেশে উত্তাপ চরমে, তখন বিদেশ সফরের আমন্ত্রণ অনেক সময়ই হয়—সৌজন্য কম, উদ্দেশ্য বেশি।”

সব মিলিয়ে হাসনাত আব্দুল্লাহর এই সফরকে ঘিরে
এখন চলছে তীব্র আলোচনা, গুঞ্জন ও সন্দেহ।
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ—
নাকি ভদ্রভাবে সাজানো দেশের বাইরে চলে যাওয়ার ‘সেফ এক্সিট’?

মন্তব্যসমূহ