হাত হারানো আলোচিত ‘জুলাই যোদ্ধা’ আতিকুল গাজী আবারও আলোচনায়। জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কট করার পর এবার তিনি জানালেন নতুন সিদ্ধান্ত—তিনি নাকি ছোটবেলা থেকেই বিএনপিকে পছন্দ করেন। শুধু পছন্দ নয়, তার ভাষায়—“ছোটবেলার পছন্দের মেয়ে ছিলেন বেগম খালেদা জিয়া, তাই বিএনপিতেই মন পড়ে আছে।”
রোববার এক সাক্ষাৎকারে আতিক বলেন,
> “২০১৯-২০ সাল থেকে বিএনপি আমার পছন্দ। শেখ মুজিবের রাজনীতি বইয়ে পড়েছি, খুনি হাসিনার রাজনীতি চোখে দেখেছি। শহীদ জিয়ার ইতিহাস শুনেছি, খালেদা জিয়ার রাজনীতি শুনেছি—তাই মনে হয়েছে বিএনপিই উত্তম। ছোটবেলা থেকেই তাদের ভালোবাসি।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আতিকের বক্তব্য শুনে মনে হচ্ছে—রাজনীতি নয়, এক ধরনের শৈশবের প্রেমভালোবাসা তাকে বিএনপির দিকে টেনেছে।
এনসিপিকে বয়কটের বিষয়ে আতিকের অভিযোগ—
দলটি নাকি “মত প্রকাশের স্বাধীনতা”র কথা বললেও বাউল ইস্যুতে স্পষ্ট অবস্থান নেয়নি। আর এটাই তার ক্ষোভের বড় কারণ।
কিন্তু তার নতুন বক্তব্য ঘিরে সমালোচকদের ব্যঙ্গ—
“এনসিপিকে ছাড়লেন কারণ মত প্রকাশের স্বাধীনতা নয়,
ছোটবেলার ক্রাশ—খালেদা জিয়ার প্রতি টানটাই আসল কারণ!”
রাজনৈতিক মহলে এখন আলোচনা—
এটা কি দলের প্রতি আনুগত্য,
নাকি ‘বিএনপি প্রেমকাহিনি’?
আতিকের ঘোষণার পর কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন—
“বিএনপিতে যোগ দিয়ে কি তিনি ‘জুলাই যোদ্ধা’ থেকে এবার ‘খালেদা প্রেমিক বাহিনীর সদস্য’ হবেন?”
এদিকে এনসিপি বিষয়টি নিয়ে তেমন কিছু বলেনি।
তবে আতিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন—
“এনসিপি তওবা না করা পর্যন্ত তাদের সব কার্যক্রম আমার কাছে বয়কট!”
সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আলোচনা তুঙ্গে—
অনেকেই বলছেন,
“হাত গেছে ঠিকই, কিন্তু আতিকের ভালোবাসা যায়নি;
ছোটবেলার পছন্দের মেয়েকে পেতে হলে বিএনপিতেই ঢুকতে হবে!”

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন